১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আরও ২২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তার ৫২ আসামিরই রিমান্ড মঞ্জুর হলো।রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন মো. তারেক, তারেক, শাহিন, ফয়সাল, মামুন মিয়া, মুন্না, তামজিদ মিয়া নয়ন, মো. ইয়াছিন, জামিল, রাকিবুল হাসান রাতুল, ফয়সাল, সিয়াম, শরিফ, সাদিকুর রহমান পায়েল, শাহিন আলম, আব্দুল আলী বাবু, অনিক, তারিক...