বিয়ের দিন। চারদিকে উৎসবের আমেজ। অথচ এই দিনটি নিয়ে একসময় দুশ্চিন্তায় ছিলেন চীনের ২৪ বছর বয়সী তরুণ শু ছেংহং। ভয় ছিল, বিয়ের অনুষ্ঠানে অতিথি হবেন হাতে গোনা কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তার বিয়েতে হাজির হলেন হাজারো মানুষ। তাদের বেশির ভাগই তার কাছে একেবারে অপরিচিত।চীনের ইউনান প্রদেশের ঝাওতং শহরের ইলিয়াং কাউন্টির লুওয়াং মিয়াও জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকার বাসিন্দা শু। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘শিয়াও শিয়াও শু’ নামে পরিচিত। ছোটবেলা থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। তিন বছর বয়সে বাবাকে হারান। পাঁচ...