সরকারি চাকরির ১১ থেকে
২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা)
নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী
বিশ্ববিদ্যালয় (রাবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভাইভার নম্বর বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ,
স্বজনপ্রীতি, তদবির, ঘুষ ও দুর্নীতির সুযোগ বাড়তে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে
রাত পর্যন্ত পৃথক সময়ে তিন বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত...