যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পরিকল্পনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন উদ্বেগ তৈরি হয়েছে বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটিকে ঘিরে। ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্পনসর করার লাইসেন্স তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।শুক্রবার (২ অক্টোবর) বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকেই বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির শিক্ষার্থী স্পনসর লাইসেন্স স্থগিত কার্যকর হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে অনুমোদিত শিক্ষার্থী স্পনসরদের সরকারি তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে...