পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভরিপাশা ও তালতলী বাজার এলাকায় স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি পাকা সড়ক। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এলাকাবাসীর দাবি, সাড়ে ৭ কিলোমিটার সড়ক দ্রুত পাকাকরণ করা হোক।স্থানীয় সূত্রে জানা গেছে, ভরিপাশা ও তালতলী এলাকায় তিনটি সরকারি ও চারটি এমপিওভুক্তসহ মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়, তালতলী-ভরিপাশা দাখিল মাদ্রাসা, ১৪৭ নম্বর তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরিপাশা মহিলা...