১৯৪৭
সালের ১৫ জানুয়ারি, সকাল
১০টা। লস অ্যাঞ্জেলেসের লেইমার্ট
পার্কের কাছে নর্টন অ্যাভিনিউর
এক ফাঁকা জমি দিয়ে তিন
বছরের মেয়েকে নিয়ে হাঁটছিলেন বেটি বার্সিংগার। হঠাৎ
খেয়াল করলেন, ঘাসের ওপর ফ্যাকাশে সাদা
কী যেন একটা পড়ে
আছে। তার মনে হলো,
কেউ দোকানের ভাঙা ম্যানেকুইন ফেলে
গেছে। আরেকটু এগিয়ে তিনি মেয়ের চোখ
চেপে ধরলেন, তারপর ছুটলেন সবচেয়ে কাছের বাড়ির ফোনের দিকে।
ম্যানেকুইন
নয়, একটি মেয়ের শরীর।
কোমরের কাছে দুই টুকরো;
টুকরো দুটো প্রায় এক
ফুট ফাঁকে সাজানো। গায়ে এক ফোঁটা রক্ত
ন...