প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির সঙ্গে তৈরি হয়েছে নানা বিপজ্জনক ফাঁদ। একসময় বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ নামে একটি কথিত অনলাইন প্রবণতা। লিখেছেন ইমরানুর রহমান
নিজের বাঁ হাতের বাহুতে ক্ষত তৈরি করে একটি নীল তিমির ছবি এঁকেছিল কিশোরটি। ওটা নিছক কোনো আঁকিবুঁকি ছিল না; বরং তার শরীরের ওপর দিয়ে বয়ে যাওয়া এক অদ্ভুত মানসিক চাপের চিহ্ন। এর কিছুদিন পরই ঢাকার মিরপুরে তার মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন আলোচনার কেন্দ্রে একটি নাম— ব্লু হোয়েল। অভিযোগ ওঠে, ভয়ংকর এই অ...