মহাকাশে
বিশাল প্রযুক্তির ডেটা সেন্টার স্থাপনের
পরিকল্পনা করেছে ইলন মাস্কের স্পেসএক্স
ও জেফ বেজোসের ব্লু
অরিজিনের মতো প্রযুক্তি জায়ান্টরা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এর
ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে মারাত্মক মাত্রায় দূষণ ছড়াতে পারে
বলে সতর্ক করেছেন মহাকাশ গবেষক ও পরিবেশবাদীরা। এই
প্রকল্পের নেতিবাচক প্রভাব মূল্যায়নের দাবিতে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে একটি নতুন
পিটিশন দাখিল করেছে ‘পিয়ার’, ‘আর্থজাস্টিস’ এবং ‘ডার্কস্কাই ইন্টারন্যাশনাল’
নামে তিনটি অলাভজনক সংস্থা।
প্রযুক্...