পর্দায় মারদাঙ্গা অ্যাকশন আর হাড়কাঁপানো ফাইট সিন দেখতে কে না ভালোবাসে! তবে সেই অ্যাকশন হিরো যদি চেনা ছকের কোনো পুরুষ না হয়ে, ঘরের পাশের কোনো সাধারণ আইটি কর্মী তরুণী হয়? ঠিক এমনই এক ভিন্নধর্মী ও চমকপ্রদ গল্প নিয়ে ওটিটি ও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সুভাষ কে রাজের নতুন তামিল অ্যাকশন-ড্রামা ‘ব্লাস্ট’।সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ হার্টথ্রব প্রীতি মুকুন্দন এবং তার বাবার চরিত্রে দেখা গেছে অ্যাকশন কিং অর্জুনকে। সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের আড়ালে লুকিয়ে থাকা মার্শাল আর্টসের ভয়ংকর রূ...