যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড সাহিত্য উৎসবের ১২তম আসরে রেকর্ডসংখ্যক দুই
লাখ দর্শক অংশ নিয়েছেন একই দিনে। ১০ দিনের এ আয়োজনে ৭৬২টি অনুষ্ঠানের ভিড়ে মঞ্চ ভাগ
করেছেন ফাতিমা ভুট্টো, অলিম্পিক কবি লেমন সিসে, সাবেক বিরোধী নেতা জেরেমি করবিনের মতো
তারকারা।
উৎসবের প্রতিষ্ঠাতা সাইমা আসলাম বলেছেন, ‘এমন একটা জায়গা তৈরি করাই লক্ষ্য
ছিল, যেখানে যাদের নিয়ে প্রায়ই কথা বলা হয়, তারা নিজেরাই নিজেদের কথা বলতে পারেন। সাহিত্যের
মাধ্যমেই আমরা নিজেদের বুঝি, একে অন্যকে বুঝতে শুরু করি।’ হিট নেটফ্লিক্স সিরিজ ‘হার্টস্টপার’-এ...