ইউক্রেন যুদ্ধ ঘিরে ব্রিটেন ও রাশিয়ার সংঘাত এবার আরও বিপজ্জনক মোড়ে। ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির গোপন প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্তের পর ব্রিটেনকে সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারি দিল মস্কো। রাশিয়ার বক্তব্য, ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা হলে পাল্টা জবাবে ইউক্রেনের ভেতরে তো বটেই, তার বাইরেও ব্রিটিশ সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্যবস্তু হতে পারে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তা...