স্বপ্নের দরজাটি বন্ধ হয়নি, কিন্তু চাবি এখন হাতে রাখতে হবে আগেই। বাংলাদেশসহ বিদেশে যোগ্যতা অর্জন করা আইনজীবীদের ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পুনরায় যোগ্যতা অর্জনের পথে বড় পরিবর্তন আনল ব্রিটেনের বার স্ট্যান্ডার্ডস বোর্ড বা বিএসবি। চাকরি বা প্রশিক্ষণের নিশ্চিত সুযোগ না থাকলে আপাতত নতুন আবেদনই নেওয়া হবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা দ্রুত বাড়ার পর ‘ট্রান্সফারিং কোয়ালিফায়েড লইয়ার’ বা টিকিউএল ব্যবস্থায় নত...