ব্রিটিশ কূটনীতির ইতিহাসে নতুন অধ্যায় তৈরি হলো। প্রথমবারের মতো যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) শীর্ষ আমলা হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন হতে যাচ্ছেন ব্রিটিশ ফরেন অফিসের প্রথম নারী স্থায়ী সচিব।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিন্ডি ক্যামেরন বর্তমান স্থায়ী সচিব স্যার অলি রবিন্সের স্থলাভিষিক্ত হবেন। পিটার ম্যান্ডেলসনকে ঘিরে নিরাপত্তা যাচাই নিয়ে বিতর্কের পর রবিন্সকে সরিয়ে দেওয়ার সিদ...