কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণ উপকূলে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পেম্বারটন উপত্যকাসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। কোথাও কোথাও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যাওয়ায় হাইওয়ে ৯৯-এর কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেম্বারটন...