জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং বন উজাড় বন্ধে বৈশ্বিক কর্মপরিকল্পনা প্রকাশ করেছে ব্রাজিল। জাতিসংঘের জলবায়ু কার্যক্রমে দেশটির সভাপতিত্বের মেয়াদ শেষে এবং তুরস্কে আসন্ন কপ-৩১ সম্মেলনের আগে এ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। জীবাশ্মজ্বালানি থেকে সরে আসা ও বন রক্ষায় এটিই বিশ্বের প্রথম সুনির্দিষ্ট বৈশ্বিক রোডম্যাপ বলে জানিয়েছে ব্রাজিল।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কপ-৩০ সম্মেলনের সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো বলেছেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সী...