কয়েক দিন ধরে তার আর্সেনালে যাওয়ার গুঞ্জন ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য রিয়াল
মাদ্রিদেই থেকে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সব জল্পনার অবসান ঘটিয়ে
রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন এই
চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান
ফরোয়ার্ড।
বিবিসি ও ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ভিনির বর্তমান চুক্তির শেষ ১২ মাস বাকি
থাকায় এবং ১৮ মাস ধরে আলোচনা থমকে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে...