ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে তৈরি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ। বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলে প্রথম দফায় এগিয়ে রয়েছেন জেইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও ৪৭ দশমিক শূন্য ৩ শতাংশ (৫৬ দশমিক ১ মিলিয়ন) ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন, আর লুলা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ (৫৩ দশমিক ৮ মিলিয়ন) ভোট। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় দফার এই তীব্র লড়াইয়ের মুখে দাঁড়িয়ে ব্রাজিলের প্রবাসী ও অভিবাসীদের মধ্যে এখন চরম শঙ্কা ও...