ইংলিশ ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের
ঘটনা যেন থামছেই না। হ্যারি ব্রুক, বেন স্টোকসদের পর এবার নাইট ক্লাবের বাইরে মদ্যপান
ও পুলিশের হাতে আটক হয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ফাস্ট বোলার ব্রাইডন কার্স। আর এই বারবার
ঘটে চলা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় পুরো ইংল্যান্ড দলকে বার্তা দিতে কঠোর শাস্তির দাবি তুলেছেন
সাবেক অধিনায়ক মাইকেল ভন।
গত শনিবার রাতে ডার্বিতে
কাউন্টি দল ডারহামের সতীর্থদের সঙ্গে বাইরে গিয়ে বিপাকে পড়েন ৩১ বছর বয়সী পেসার ব্রাইডন
কার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তাকে হাতকড়া পরানো
অ...