ম্যাকাইয়ের পিচটা কি মাইনফিল্ড! প্রথম দিনই পেসারদের দাপটে নতুন এই ভেন্যুতে উইকেট পড়েছে ১৮টি।
আসলে দুই দলের পেসারদের শূন্যে বল সুইং করানোর ক্ষমতাই চ্যালেঞ্জে ফেলেছে ব্যাটারদের। অস্ট্রেলিয়া ১০১ রানে এগিয়ে থাকলেও ম্যাচটা তাদের হাতের মুঠোয় আসেনি। ফক্স স্পোর্টসে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট তাই বললেন, ‘সত্যিই দিনটা অবিশ্বাস্য। ম্যাচটা এখন পুরোপুরি উন্মুক্ত।’
ম্যাকাইয়ের উইকেটে বাউন্স ছিল। তবে বল ব্যাটেও আসছিল। তাই অন্যরা ব্যর্থ হলেও সাবলীল ব্যাটিংয়ে ৫১ রানে অপরাজিত ক্যামেরন গ্রিন। স্...