ব্যাংকে চাকরি করা জীবনে সবসময়ই আলাদা মর্যাদা যোগ করে। আকর্ষণীয় এ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি ও নিয়োগ কার্যক্রম নিয়ে লিখেছেন সাদিয়া আফরিন অমিন্তাযেকোনো বিষয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরি করার সুযোগ রয়েছে। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ ব্যবস্থা, উচ্চ বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার নিশ্চয়তাসহ নানা কারণে এ কর্মক্ষেত্রের প্রতি সবসময়ই বিশেষ আকর্ষণ অনুভব করেন তরুণ-তরুণীরা। এজন্য গত এক দশকে আমাদের দেশের বেকারত্বের হার মোটামুটি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, ব্যা...