প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালেটমোর বাজারে নিয়ে এসেছে শরীরের ভেতরে বসানোর উপযোগী এক অদ্ভুত ব্যাংকিং চিপ। এ নিয়ে লিখেছেন আখলাকুজ্জামান অনিক
কল্পনা
করুন, ছুটির দিনে শহরের নামিদামি
রেস্তোরাঁয় দারুণ ডিনার শেষ করেছেন। ওয়েটারকে
বিল আনতে বললেন। পকেটে
হাত দিতেই আবিষ্কার করলেন, মানিব্যাগটা ভুলে বাড়িতেই ফেলে
এসেছেন! ভাবলেন মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করবেন?
ফোনটা বের করে দেখলেন
চার্জ ফুরিয়ে স্ক্রিন কালো হয়ে আছে।
চারপাশের মানুষজন আপনার দিকে তাকাচ্ছে। এবার
মৃদু হেসে ক্যাশিয়ারের দিকে
এগিয়ে বাঁ হাতটা ডিজিটাল
কার...