পুলিশের পোশাক পরে দিনের বেলায় অপরাধীদের ধরতেন। অপরাধের খবর পেলে ছুটে যেতেন তদন্তে। অথচ সেই পুলিশ কর্মকর্তাই দুপুরের খাবারের বিরতিতে ব্যাংকে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করতেন। ডাকাতি শেষ করে আবার ফিরে আসতেন নিজের কর্মস্থলে। কখনো কখনো যে ব্যাংকে ডাকাতি করেছেন, সেই ঘটনার তদন্তের দায়িত্বও পড়ত তাঁর ওপর। সহকর্মীরা কিছুই টের পেতেন না। কারণ, অপরাধীকে খুঁজে বের করার দায়িত্বে থাকা মানুষটিই ছিলেন অপরাধী!অবিশ্বাস্য এই কাণ্ডের নায়ক দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা আন্দ্রে স্ট্যান্ডার। ১৯৭০-এর দশকের শেষ দ...