কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার বিশ্ব অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার ভয়াবহ আর্থিক সংকট ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তার আশঙ্কা, এআই-নির্ভর ঝুঁকি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার পরিস্থিতি তৈরি হতে পারে। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড (এফএসবি)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা বেইলি জি২০ দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের উদ্দেশে এক সতর্কবার...