দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কার্যকারিতা পরিমাপ করতে এক অভিনব মূল্যায়ন পদ্ধতি চালু করেছে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) কোরিয়ান গণমাধ্যম দ্যা চুসন ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং তাদের সকল অঙ্গপ্রতিষ্ঠানে চালু করেছে 'এফটিই' (Full-Time Equivalent) ভিত্তিক নতুন এক কর্মকর্তা মূল্যায়ন ব্যবস্থা। এই পদ্ধতির মাধ্যমে কোনো বিভাগে এআই ব্যবহারের ফলে সপ্তাহে ৪০ ঘণ্টার ভিত্তিতে কতজন পূর্ণকালীন কর্মীর কাজের সময় বা...