গাজীপুরের কালীগঞ্জের দুটি বালুর গদিতে হামলা চালিয়েছে একদল দস্যু। হামলার সময় এক ব্যবসায়ীকে মারধর করে টাকা, মোবাইল ফোন, সিসিটিভির ডিভিআর ও জ্বালানি তেল লুটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।এর আগে মঙ্গলবার গভীর রাতে শীতলক্ষ্যা নদীপথে ট্রলার যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার দুই বালুর গদিতে হামলা চালায় দস্যুরা।আহত ব্যবসায়ী নাম মঞ্জুর হোসেন (৬০) সোমবাজার এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি হাসপা...