কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও রিটার্ন জমা দেয়নি ১ লাখ ১৮ হাজার ৩০০ ব্যবসাপ্রতিষ্ঠান। টিআইএন থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৬০ হাজার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে সদ্য বিদায়ী অর্থবছরে রিটার্ন দাখিলের বাইরে আছে ৭৪ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। রাজনৈতিক পটপরিবর্তন, বৈশ্বিক সংকটে মুনাফায় ধাক্কা ও দুর্বল নজরদারির কারণে মূলত এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এনবিআরের তথ্য বলছে, সদ্য বিদায়ী (২০২৫-২৬) অর্থবছরে রিটার্ন জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আয়কর আদায় হয়েছে প্রায় ৫৫ হাজার...