ডার্ক ওয়েবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন নওগাঁর আব্দুস সালাম সরকার, গাজীপুরের সুব্রত চন্দ্র পাল, নোয়াখালীর ইসমাইল হোসেন সোহাগ, গোপালগঞ্জের এসএম নাফি এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে মো. মেহেদী হাসান। র্যাবের দাবি, অনলাইনে বিক্রি করা তথ্যগুলো সরকারি সার্ভারের। তবে এই চক্রটি কাদের মাধ্যমে সরকারি সার্ভারের তথ্য পেত, সেটি তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাইছেন না। তারা বলছেন, সম্প্রতি এমন ব্যক্তিগত তথ্য অনলাইনে...