চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান দুই দুর্বৃত্ত।গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী মো. আসিফ পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। খরণদ্বীপ স্কুল এলাকায় তার মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান রয়েছে।আসিফের ভাষ্য, শ্রীপুর বুড়া মসজিদ থেকে কোনো যান...