গত ২৪ এপ্রিল মুক্তিপ্রাপ্ত প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এর আগে পারমাণবিক বোমা তৈরির প্রকল্প তদারকি করা পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের বায়োপিক ২০২৩ সালে আয় করে ৯৭ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। কুইন ব্যান্ডের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ২০১৮ সালে ব্যবসা করেছে ৯১ কোটি ১০ লাখ ডলার। এমন নজির অসংখ্য। অনেকের কৌতূহল, বায়োপিক কেন হিট হয়? এ সাফল্যের চালিকাশক্তি মূলত কয়েকটি। মোটাদাগে বলা যায়, বিখ্যাত কিংবা প্রতিষ্ঠিত ব্যক্তিদের...