বােরামাসি গীত বা গান বিশ্বের সব ভাষা ও সাহিত্যে দেখা
যায়। তবে এই শ্রেণির গীত সবচেয়ে বেশি দেখা যায়, বাংলা সাহিত্যে ও বাংলাদেশে। এ দেশে
বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ ও সময়ের বারোমাসি গীত এত জনপ্রিয় হয়ে উঠেছে, সেকালের লৌকিক
বা অভিজাত কোনো সাহিত্য শাখাতেই এমন কোনো কবি ছিলেন না; যিনি একটি বারোমাসিও রচনা করেননি।
বিশেষ বিশেষ দেব-দেবীর বন্দনা বা মাহাত্ম্য-কীর্তন এবং পৌরাণিক; ইতিহাসভিত্তিক বা সামাজিক
ঘটনা, প্রেম এবং কৃষিকর্ম— এগুলো হচ্ছে
বারোমাসির বিষয়। নোয়াখালীর সর্বত্রই বারোমাসি গান অত্যন্ত জনপ্রিয়।
আমাদ...