একটি ফেসবুক ভিডিও আর তাতেই ফেরে বাঁচার আশা। কারও হার্টের অপারেশন, কারও মেরুদণ্ডের টিউমারের চিকিৎসা, আবার কারও মাথা গোঁজার ঠাঁই। সামাজিক যোগাযোগমাধ্যমকে মানবসেবার হাতিয়ার বানিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর মহল্লার সাঈদ বোরহান উদ্দিন খান।
মাসতিনেক আগে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের রিকশাচালক ফারুক মিয়ার শিশুকন্যা তাবাসসুম আক্তারের হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়ে। জরুরি অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পেরে পরিবারটি দিশাহারা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সাঈদ বোরহান ত...