বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাতারে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস -এর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ নভেম্বর) এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়। ১৮ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ একাডেমি এই সম্মেলনের আয়োজন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (লেখুইয়া) কমান্ডার এবং পুলিশ একাডেমির সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।এছাড়া স্বরাষ্ট্...