মানিকগঞ্জের সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামে ব্যাপক হারে লেবুর চাষ হওয়ায় গ্রামটি এখন ‘লেবুর গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে। প্রায় ৩০ বছর ধরে এ গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে লেবু চাষ করছেন কৃষকেরা।৩০ বছর আগে শুরু হওয়া লেবু চাষ এখন বৈলতলার প্রতিটি চাষির প্রথম পছন্দ। নিবিড় সবুজ পাতার ভেতর থেকে উঁকি দেয় কাগজি, এলাচি আর কলম্বো জাতের লেবু। দেখলে চোখ জুড়িয়ে যায়। লেবুর সুবাসে প্রাণও জুড়ায়।সরেজমিনে বৈলতলা গ্রামে গিয়ে দেখা যায়, যেদিকে দু-চোখ যায়, শুধু লেবুর বাগান। প্রতিটি বাগানে চলছে কর্মযজ...