দেশে ট্রান্সফরমার, সুইচগিয়ারসহ বৈদ্যুতিক সরঞ্জামের বার্ষিক চাহিদা প্রায় ৪৭৫ কোটি ডলারের। এর ৭৫ শতাংশই আমদানি করতে হয়। অথচ দেশেই এসব পণ্য উৎপাদনে সক্ষম শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ক্রয়ে দেশীয় পণ্যে অগ্রাধিকার, কাঁচামালে শুল্ক কমানো ও আন্তর্জাতিক মানের পরীক্ষাগার সুবিধা নিশ্চিত করা গেলে আগামী ১০ বছরে আমদানিনির্ভরতা কমিয়ে ১ হাজার ৪৩০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট...