আকাশে ওড়ার স্বপ্ন একদিন মানুষকে দিয়েছিল ডানা। সেই ডানাকে গতিশীল করেছে জ্বালানি তেল। কিন্তু তেলের আগুনেই উষ্ণ হচ্ছে পৃথিবী। এবার সেই পরিচিত পথ থেকে বেরিয়ে নতুন সম্ভাবনার আভাস দিল চীন। জ্বালানি তেল ছাড়াই বিশ্বে প্রথম বারের মত বৈদ্যুতিক শক্তিতে উড়ল দেশটির তৈরি যাত্রীবাহী বিমান। ছোট্ট একটি পরীক্ষামূলক উড্ডয়ন। কিন্তু এর পেছনে বড় প্রশ্ন। ভবিষ্যতের আকাশ কি একদিন জীবাশ্ম জ্বালানিমুক্ত হবে?রবিবার (১৫ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে সিসিটিভি জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) দেশটির শানডং...