নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে এবার চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। আগামী ৫ অক্টোবর সকাল ১১টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালন করবে সংগঠনটি। রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভা শেষে নতুন এই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। এনসিটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বন্দর রক্ষা কমিটি। সংগঠনটি এর আগে বন্দর অভিমূখে পদযাত্রা, মশাল মিছিলের মতো মাঠ গরমের ম...