পাকিস্তানের বেলুচিস্তানে গত ৯৬ ঘণ্টায় ৭১ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।রবিবার এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর জিয়ারাত ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।বিবৃতিতে বলা হয়েছে, শাবান ও বেলুচিস্তানের অন্যান্য এলাকায় গত চার দিনে অভিযান চালিয়ে ৭১ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। আইএসপিআরের দাবি, নিহতরা ভারত-সমর্থিত আফগান গোষ্ঠীর সদস্য।আইএসপিআর বলেছে, কোয়েটা জেলার শাবান এলাকায় নিষিদ্...