চলচ্চিত্রের
মতো একটি শব্দ ও
দৃশ্যপ্রধান মাধ্যমের ভেতর দিয়ে দর্শককে
গভীর ধ্যানে নিমগ্ন করা যে সম্ভব,
তর্কসাপেক্ষে এর সবচেয়ে সফল
উদাহরণগুলো সৃষ্টি করে গেছেন রুশ
চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি। বাণিজ্য নয়; বরং শিল্প
হিসেবে এই মাধ্যমকে গণ্য
করার ক্ষেত্রে সবচেয়ে প্রভাববিস্তারী চলচ্চিত্রকারদেরও অন্যতম তিনি। পরের প্রজন্মের, বিশেষ
করে হাঙ্গেরিয়ান চলচ্চিত্রকার বেলা তারের চলচ্চিত্রে
এই প্রভাব বেশ স্পষ্ট। শেষোক্তজন
তা স্বীকারও করেছেন। তবে তারকোভস্কির সঙ্গে
নিজের কাজের পার্থক্য টানতে এক সাক্ষা...