রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
(বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল
নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকের ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজন করা হয় জুলুমের বিরুদ্ধে ‘জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর। সেখানে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আল...