ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন আগেই। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বেনাপোল পরিদর্শন করছে ভারতীয় সামরিক বাহিনী। শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এই তৎপরতা চলছে।তবে যাচাই করে দেখা যায়, দাবিটি সত্য নয়। এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়, বরং ১৮ বছরের পুরনো একটি ভিডিও। ভিডিওতে বেনাপোলে ভারতীয় সামরিক বাহিনীর...