বেনাপোল কাস্টমস হাউজে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছে। গত অর্থবছরে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪২ শতাংশ রাজস্ব কম আদায় হয়েছে। ফলে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। ভারতের সঙ্গে আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি এবং শুল্ক কাঠামোর পরিবর্তনকেই রাজস্ব কমার অন্যতম কারণ বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
২০২৫-২৬ অর্থবছরে কাস্টমস হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি; কিন্তু বছর শেষে আদায় হয়েছে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি...