ভোলার চরফ্যাশনে বেতুয়া-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে মালিকপক্ষের চালু করা রোটেশন পদ্ধতিতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। নির্ধারিত সূচি অনুযায়ী লঞ্চ না চলায় টিকিট ও কেবিন পেতে বিড়ম্বনা, সময়মতো যাতায়াতে অনিশ্চয়তা এবং বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন তারা। যাত্রীদের অভিযোগ, বিকল্প লঞ্চের সুযোগ সীমিত হয়ে পড়ায় তাদের অনেক ক্ষেত্রে বেশি টাকা দিয়ে কেবিন নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে রোটেশন পদ্ধতির আইনগত ভিত্তি প্রকাশ এবং যাত্রীদের স্বার্থবিরোধী হলে তা বাতিলের দাবি জানিয়েছেন তারা।
বেতুয়া-ঢাকা নৌপথে এমভি কর্ণফুলী, এমভ...