নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলের অফিসকক্ষে ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ায় বরখাস্ত হলেন দুই শিক্ষক। তারা হলেন, উপজেলার ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সাইফুল ইসলাম ও বিদ্যালয়টির সহকারী শিক্ষক জেসমিন আক্তার। আজ বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব জানালেন, গত রবিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।বরখাস্তের আদেশে বলা আছে, ‘অভিযুক্তদের নৈতিক স্খলন এবং তাদের অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শ...