‘ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে’—গাইছেন বেগম আখতার, নিশুতি রাতে।কোন প্রত্যাখ্যাত নারী কোন ক্রুর পুরুষের দ্বারে, নির্দয় বিচ্ছেদ শেষে, তবুও ব্যাকুল অন্ধকারেহাতটি বাড়িয়ে দিয়ে গাইছে এ গান?কী চায় সে নারী ওই নির্বিকার পুরুষের কাছে?একটি বিবর্ণ ফুল, ছেঁড়া চিঠি, রুমালের অন্তিম আঘ্রাণ?কী চায় সে নারী, তার নেই ক্রোধ, নেই অভিমান?‘ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে’—গাইছেন বেগম আখতার, নিশুতি রাতে।সুরে সুরে জমে উঠছে ঘনকৃষ্ণ মেঘ—যে ফিরায়ে দেবে, তারমৃত্যু হবে বজ্রসম সুরেরই আঘাতে।(বেগম আখতারের...