অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদের ৮৫তম জন্মবার্ষিকী আজ। স্মৃতিচারণ করেছেন তার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা
অভিনয়ের পাশাপাশি বাবা যখন প্রযোজনা ও পরিচালনায় হাত দেন, তখন তার চলচ্চিত্রগুলোর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে গান রচনা— সবই আমাদের বাড়িতে বসে হতো। মহিলা শিল্পীরা সাধারণত বাসায় আসতেন না। তাই অনেক সময় সুবীর নন্দী আঙ্কেল কিংবা আব্দুল হাদী চাচার সঙ্গে ডুয়েট গানগুলোর রিহার্সেলের সময় নারী কণ্ঠটি আমাকেই দিতে হতো। সেই থেকে আব্বুর অনেক প্রিয় গান আমার মুখস্থ হয়ে যায়। বেড়ে ওঠার পরও ছুটির...