প্রায় এক যুগ আগে পাবনার ঈশ্বরদীর নওদাপাড়া গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে এবং তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছিল ‘বুনোফুল’ নামের একটি ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান।স্থানীয় সংগঠক সবুজ দেওয়ান, সমাজসেবী রেজা সরদার, মাসুদ রানা, রনি হোসেনসহ কয়েকজনের যৌথ উদ্যোগে এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় গুচ্ছগ্রামের একটি ঘরে নিয়মিত শুরু হয় পাঠদান কার্যক্রম। শিক্ষার পাশাপাশি এখানে চালু ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মসূচি।তবে সময়ের...