কক্সবাজারের উখিয়া
উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বৌদ্ধ বিহারে হামলা,
বুদ্ধমূর্তি ভাঙচুর এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের অন্তত চারটি পরিবারের বাড়িঘরে হামলার
অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। নিরাপত্তাহীনতার
কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয়দের ভাষ্য,
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের
ছেনছড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী এবং এলাকার
সরদার মং চৌধুরীর অভিযোগ, ২০০৭ সাল...