হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে যেমন চলে আসে শহরের সব ইঁদুর। ঠিক তেমনই কাক ডাকা ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারের সবজি ব্যবসায়ী বুদ্ধ প্রামানিকের (৬৪) ডাকে ছুটে আসে অসংখ্য পাখি। ১০ বছর ধরে প্রতিদিন ডেকে ডেকে পাখিদের খাওয়ান তিনি।
২০১৬ সালের দিকে হঠাৎ করে কিছু ফলমূল, বিস্কুট ও চানাচুর দিয়ে পাখিদের খাওয়ানো শুরু করেছিলেন বুদ্ধ। এরপর থেকে তা অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন কামারখন্দ গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে হেঁটে জামতৈল বাজারে যাওয়ার জন্য রওনা দেন বুদ্ধ। তখন তার পিছু পিছু...