কুয়ালালামপুরের
একটা বড় রুফটপ পার্কে
বসে মাঝেমধ্যে সন্ধ্যাটা কাটাই। জায়গাটা হাংতুয়া-লাগোয়া। হাংতুয়া হচ্ছে আমরা যেখানে থাকি
এবং রুজি-রোজগার বা
‘চারি’ করি। চারি মালয়
শব্দ, এর অর্থ খোঁজ
বা খোঁজা। হাংতুয়া পাইকারি তৈরি পোশাকের বাজার
ও কেডব্লিউসি শপিং মল। যেখানে
হাজারো বাংলাদেশি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন। শেষ বিকালে হাংতুয়া
থেকে পায়ে পায়ে এগিয়ে
আসি, পাশাপাশি দুটো ট্রেন স্টেশন—
নিচে হাংতুয়া এলআরটি স্টেশন আর ওপরে হাংতুয়া
মনোরেল স্টেশন পেরিয়ে ডানে প্রবেশ করলেই
বুকিত বিনতাং সিটি সেন্টার।...