বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে বসবাসের চুক্তি নয়; এটি দুটি
পরিবার, দুটি
জীবনদর্শন এবং দুটি ভবিষ্যতের মিলন। একটি সফল দাম্পত্যের স্বপ্ন নিয়ে প্রত্যেক
মানুষই বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বাস্তবতা হলো, বহু সংসার অল্প দিনের মধ্যেই কলহ, অবিশ্বাস
কিংবা বিচ্ছেদের দিকে এগিয়ে যায়। এর পেছনে যেমন ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে
যাওয়া একটি কারণ, তেমনি
আরেকটি কারণ হলো পাত্র-পাত্রীর উপযুক্ততা বা সামঞ্জস্য যাচাইয়ে অবহেলা।
ইসলামী শরিয়তে এই সামঞ্জস্যের একটি সুপরিচিত পরিভাষা হলো ‘কুফু’ (الكفاءة)। অথচ...